শাটডাউনের প্রতিবাদে মোংলা বন্দরে ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন

মোংলা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১৬:০৩আপডেট : ২৯ জুন ২০২৫, ১৬:০৩

কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন মোংলা বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা। রবিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মো. নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন।’

তারা আরও বলেন, ‘যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদের চাকরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক। আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম