সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৯:৪১আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:৪১

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন আর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুন্দরবন টেক্সটাইল মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন আর রশিদ একজন প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে পরিচিত।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

শেখ হারুন আর রশিদের মেয়ে নুশরাত রশীদ তন্বী বলেন, বাবা একজন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনও মামলা ছিল বলে আমাদের জানা নেই। ৫ আগস্টের পরও তিনি বাড়ি ছেড়ে কোথাও যাননি। তিনি হার্টের রোগে ভুগছেন। গত ১০ মাস তার চলাচল বাড়ি থেকে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি তার বাবার মুক্তির দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান