জাতীয় পতাকা অবমাননার দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥
২৬ মার্চ ২০১৬, ২০:২৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২০:৩২

  জাতীয় পতাকা অবমাননার দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা

ঝিনাইদহে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করার দায়ে ৮ ব্যক্তির কাছ থেকে ১৬শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জাতীয় পতাকার সঠিক মাপ না থাকা, ছেড়া ও ময়লা পতাকা উত্তোলনের অভিযোগে বিজন সাহাকে ২শ’, জিন্নাত আলীকে ২শ’, আসাদুজ্জামানকে ২শ’, মোয়াজ্জেম হোসেনকে ২শ’, দিপংকরকে ২শ’, সিরাজুল ইসলামকে ২শ’, আকমল হোসেনকে ২শ’ ও ইকবাল বিশ্বাসকে ২শ’ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করে ১৬শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান,স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার প্রতি যথাযত সম্মান প্রদর্শন না করে ছেড়াকাটা ও ময়লা পতাকা উত্তোলন এবং পতাকার সঠিক মাপ ঠিক না থাকার কারণে ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যক্তিকে ১৬ শ’ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম