জরাজীর্ণ রেজিস্ট্রি ভবনের ছাদে ধস, বৃষ্টিতে নষ্ট মূল্যবান নথি

খুলনা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ২০:৩৮আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০:৩৮

ব্রিটিশ আমলে তৈরি চুন-সুরকির খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের একতলা ভবনের ছাদ ধসে পড়ে মঙ্গলবার ভোরে। গত কয়েকদিনের অতি বৃষ্টিতে ওই ভবনের ছাদ আরও দুর্বল হয়ে যায়। মঙ্গলবার (৮ জুলাই) মাঝ অংশ ভেঙে পড়ে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও বৃষ্টিতে জরুরি কয়েকশ বই পানিতে ভিজে নষ্ট হয়েছে।

খুলনা সদর রেজিস্ট্রি অফিসের রেকর্ডকিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্টার খসে পড়ছে। গত কয়েকদিনের অতি বৃষ্টিতে মঙ্গলবার ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। ফলে বৃষ্টিতে সেখানে রাখা প্রায় শ খানেক বই পানিতে ভিজে গেছে। বৃষ্টির পানি আটকানোর জন্য ছাদের ওপর পলিথিন দেওয়া হয়। একই সঙ্গে চার জন শ্রমিকের মাধ্যমে রেকর্ডরুম পরিষ্কার করা হয়। আর পানিতে যে ভলিউম বইগুলো ভিজে গেছে তা সংরক্ষণের চেষ্টা চলছে।

জানা গেছে, সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়টি খুলনার শতবর্ষ প্রাচীন একটি ভবন। ভবনটিতে রয়েছে খুলনা এবং বাগেরহাটের জমির মূল্যবান কাগজপত্র। সেখানে মানুষ জমি কেনা-বেচার দলিল নিবন্ধন সম্পন্ন করেন।

সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ছে। এর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়টির ছাদের প্লাস্টার সম্পূর্ণ খসে পড়ে। তখন কয়েকজন গুরুতর আহত হয়। পরবর্তীতে কর্মকর্তারা বাঁশ এবং নেটের ছাউনি দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। নিরাপত্তাহীন ভবন জেনেও সেখানকার কর্মকর্তারা জীবন এবং জীবিকার তাগিদে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত কয়েক বছর সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। গত দুবছর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়ের পুরো ছাদের প্লাস্টারটি খসে পড়ে কয়েকজন আহত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের