কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে মিললো ২৯ লাখ টাকার ইয়াবা

কুষ্টিয়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ০০:৩৮আপডেট : ১১ জুলাই ২০২৫, ০০:৩৮

কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৯ লাখ ২৭ হাজার ১০০ টাকা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর হতে কুষ্টিয়াগামী ‘রবিন এক্সপ্রেস (কক্সবাজার-জ-০৪-০০২১’ বাসে তল্লাশি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ২৭ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান