সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নু হয় এমন কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং মোড়েলগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। রবিবার বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সাময়িকভাবে এই কমিটিগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর নেতাদের সব ধরণের দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান,এই বিষয়ে অতিসত্ত্বর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
/জেবি/







