ঘরে বসে করা যাবে জিডি

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৩:১৬আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৩:১৬

সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সদর থানায় উপস্থিত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি চালু হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষকে আরও দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে থানায় গিয়ে সময় ও ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম