ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০৮:৫৭ আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৭

ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আমিরুল ইসলাম (৫০) আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলশিক্ষিকা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের স্বামী আমিরুল ইসলাম আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের অবস্থা গুরুতর নয়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক