যশোরে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ২১:৩১আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১:৩১

ফেনসিডিল মামলায় যশোরের শার্শার তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোলের বুজতলা গ্রামের পাচু ব্যাপারীর ছেলে আজহার আলী ও ঝিকরগাছার উত্তর দেউলী গ্রামের চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বার।

কামাল হোসেন ও আমির হোসেন মেম্বারের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম গাতিপাড়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থান নেয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মুরাদ হোসেন শার্শা থানায় মামলা করেন।

তদন্ত শেষে এসআই বরকত হোসেন তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম