বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে জড়িয়ে ধরে প্রাণ গেলো মায়েরও

কুষ্টিয়া প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ২২:৫১ আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২২:৫১

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা জোসনা খাতুন (৫০) ও ছেলে বিপ্লব সরদারের (৩৩) মর্মান্তিক মৃত্যুর হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের নিজ মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিপ্লব শনিবার বেলা ৩টার দিকে চাঁদগ্রামের তার মুরগির খামারের পাশের নিজ জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করছিলেন। চাষ কাজ শেষে ট্রিলার নিয়ে খামারে ঢুকতেই বিদ্যুতের তার গাড়িতে জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বিপ্লবের মা বাড়ি থেকে ছুটে এসে ছেলে বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়াতে চেষ্টা করেন। ঘটনাস্থলে জোসনা খাতুনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিপ্লবের দুলা ভাই বিপুল বলেন, ৩টার দিকেও আমি তাকে চাষ করতে দেখেছি। এরপর হঠাৎ বিপ্লবের চাচাতো ভাই মুকুলের চিৎকারে শুনে এসে দেখি আমার শাশুড়িসহ সে মাটিতে পড়ে আছে। সন্তান ও স্ত্রী হারিয়ে বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন। এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি।

ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে মারা যাওয়ার ঘটনাটি শুনেই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছি। যেহেতু এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা, তাই পোস্টমর্টেম ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক