অধ্যক্ষ সম্মিলনে উপাচার্যের বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:০০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলনে’ প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বক্তব্য রাখছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৩ মিনিটে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলনে এ ঘটনা ঘটে। অবশ্য অল্প সময়ের মধ্যেই তা চলে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক অধ্যক্ষ জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উপাচার্য সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হয়। পরবর্তীতে দ্রুত চলে আসে।

যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এর আগে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা
চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকার অঙ্গীকার কাতার ও কানাডার
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকার অঙ্গীকার কাতার ও কানাডার
বিদায় বেলায় কী বললেন শুকি
বিদায় বেলায় কী বললেন শুকি
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি