চেক ডিজঅনার মামলায় চৌগাছার সাবেক মেয়রের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১৩:৩৮ আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৩:৩৮

যশোরের একটি আদালতে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছে।

সেইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

ন্যাশনাল ব্যাংক পিএলসি চৌগাছা শাখার পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান।

তিনি জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা বাবদ বেশ আগে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ি হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে ২০২০ সালে মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।

ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, ‘চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেছিল ব্যাংক। সম্প্রতি সেই মামলার রায় হয়েছে। রায়ে হিমেলের এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন, ‘তবে রায় প্রকাশ হওয়ার আগে মি. হিমেলের পক্ষ থেকে ব্যাংকে আবেদন করে অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দিন আল মামুন হিমেলের ফোন নম্বরে কয়েকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক