কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন যশোর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি

যশোর প্রতিনিধি 
১১ আগস্ট ২০২৫, ১৬:৩৮আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬:৩৮

দুর্নীতির মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ড. প্রফেসর আব্দুস সাত্তার (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। প্রেসার হচ্ছে ২০০/৯৬।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এ ডি এম কমলেশ মজুমদার, কারা হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হোসেন দ্রুত হাসপাতালে যান। 

হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে হৃদরোগী হিসেবে ভর্তি করেন। তাকে সিটি স্ক্যান দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি কোন রোগে আক্রান্ত হয়েছেন। তবে হৃদরোগ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বলেন, ড. সাত্তার কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি