সুন্দরবনের তীর থেকে বালু উত্তোলনকালে ব্যবসায়ী আটক, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ২১:০০আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২১:০০

সাতক্ষীরা জেলার গাবুরা উপকূলে (সুন্দরবনের তীর) কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলনকালে এক বালু ব্যবসায়ীকে আটক করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক বালু ব্যবসায়ী গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাহফুজুর রহমান (৪০)। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

উপকূলীয় বুড়িগোয়ালিনী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন মাহফুজুর রহমান নামের ওই ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলন করার ট্রলার জব্দ ও বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন।’

তিনি আরও বলেন, ‘বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। আমরা তাকে হাতেনাতে ধরেছি। সে তার অপরাধ স্বীকার করেছে। তাকে জরিমানা ও অনাদায়ে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’ এ সময় তিনি (ব্যবসায়ী) ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি