নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বিত করার মতো কোনও শক্তি নেই: প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ১৭:১৪আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৯:৪২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই (২০২৬ সালে) অনুষ্ঠিত হবে এবং এটি বিলম্বিত করার মতো কোনও শক্তি নেই। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়বে। নির্বাচনের মহোৎসব সবাই দেখতে পাবেন।’

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, জুলাই চার্টার (সনদ) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে কাজ এগোচ্ছে। সংস্কার কার্যক্রম দৃশ্যমান এবং তা দ্রুতগতিতে চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি