সীমান্ত দিয়ে ৫১ হাজার ডলার ভারতে পাচারের সময় একজন আটক

মেহেরপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ১৯:৫৭আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৯:৫৭

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মার্কিন ডলারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে আনন্দবাস গ্রামের মৃত আফসার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করে।

উদ্ধার ডলারের বাজারমূল্য ৬২ লাখ টাকার বেশি। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এই অভিযান চালায় বলে বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আনন্দবাস সীমান্ত দিয়ে মার্কিন ডলার পাচারের চেষ্টা হবে। পরে সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে ফাইসাতলা এলাকায় আভিযানিক দল অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে শূন্যরেখা থেকে বাইসাইকেলে ঘাসভর্তি বস্তা নিয়ে আসতে দেখে জাহাঙ্গীরকে আটক করা হয়। তল্লাশিতে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়। এ সময় একটি বাইসাইকেল ও বাটন মোবাইলও জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার ডলার ও মালামালের মোট মূল্য ৬২ লাখ এক হাজার ৫৪০ টাকা। আটক জাহাঙ্গীরকে মুজিবনগর থানায় হস্তান্তর করে নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ডলারগুলো ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।  এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেছেন। আটক আসামি ও মার্কিন ডলার মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি