মাদকসংশ্লিষ্টতার অভিযোগে নিজেদের কর্মীকে পুলিশে দিলেন বিএনপির নেতারা

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৬:০৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৬:০৪

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জীবন হোসেন নামে একজনকে পুলিশে দিয়েছেন বিএনপির নেতারা। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জীবন হোসেন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জীবন। সেই অডিও বিএনপির নেতাকর্মীদের কাছে এলে তারা বিষয়টি যাচাই-বাছাই করে। পরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাকে রবিবার কালীগঞ্জ থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, ‘মাদক কেনাবেচা নিয়ে জীবন হোসেনের একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। সেখানে সে বিএনপি কর্মী বলে নিজেকে দাবি করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রবিবার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের সঙ্গে কোনও আপস নেই। সঠিক প্রমাণ থাকলে মাদক ও চাঁদাবাজদের নিজেরাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবো। কোনও মাদক কারবারির বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কোনও সুযোগ নেই। মাদক ব্যবসায়ী যে-ই হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো তাদের আইনের আওতায় আনতে হবে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘জীবন নামে একটা ছেলেকে থানায় নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী