মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেলো বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ২০:৪৪আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২০:৪৪

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর-এর নিকট থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

ইকবাল হোসেন একই উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

জানা গেছে, ইকবাল বৃহস্পতিবার দুপুরে কুতুবপুর মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় সীমান্ত পিলার ১৩২/১৫-আর-এর শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। ইকবাল হোসেন বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ইকবালকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডার কর্তৃক ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইকবালকে ফেরত প্রদান করা হবে বলে বিএসএফ-এর পক্ষ হতে জানানো হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইকবালকে ফেরত আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী