খুলনায় নৌকা-ফেরি সংঘর্ষ: ৩ জন নিখোঁজ

খুলনা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ২৩:৪৬আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২৩:৪৬

খুলনার জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী নৌকা ও ফেরির সংঘর্ষে তিন জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে শুক্রবারও দিনব্যাপী কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ আগস্ট বৃহস্পতিবার দিনগত রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরে শুক্রবার সকাল ৭টায় কোস্টগার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের