খুলনায় শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ০৪:৪৭আপডেট : ২৯ মার্চ ২০১৬, ০৪:৪৮

খু আইন-আদালত লনার আলোচিত শিপন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম ফাতেমা আক্তার সোনালী। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি মেহেদী হাসান অনিককে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক  দিলরুবা সুলতানা এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৬ মার্চ থেকে ৯ মার্চ সকালে খুলনা মহানগরীর জোড়াগেট আবাসিক এলাকার এসডিই কলোনির একটি বাসায় মো. আবু বক্করের বাসায় ইমদাদুল হক শিপনকে (২০) হত্যা করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ অনিক ও সোনালীকে গ্রেফতার করে। মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ এপ্রিল আদালতে দুজনের নামে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ১০ জুন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলার অভিযোগ গঠন করে। এরপর শুনানিকালে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।  
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সাব্বির আহমেদ এবং আসামি পক্ষে এম ইলিয়াস খান ও মুন্সী মোস্তাফিজুর রহমান।
/এনএস/এমএন এইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম