গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

যশোর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ১৯:০৭আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৯:০৭

যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় আব্দুস শুকুর (৩৫) নামে এক কর্মচারী আটক হয়েছেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের সহিম উদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। প্রবেশের আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহে তল্লাশি চালান। এ সময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান খান জানিয়েছেন, আটক শুকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ঘটনার পরপরই প্রাথমিক তদন্ত করা হয়েছে। কারাগার অভ্যন্তরে সে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পাশাপাশি বিষয়টি কারা অধিদফতরকে জানানো হয়েছে। পরে অধিদফতর এ বিষয়ে ব্যবস্থা নেবে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী