কাভার্ডভ্যানের চালক ও হেলপারের কাছে মিললো যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র

যশোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৮:৪১আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৮:৪১

যশোরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ কাভার্ডভ্যানের চালক ও তার হেলপারকে আটক করেছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে যশোরের চাঁচড়া-পালবাড়ী হাইওয়ে রাস্তার একটি কাভার্ডভ্যানে (নম্বর-ট-১১-২১৭৭) তল্লাশি চালিয়ে চালক ফরহাদ হোসেন (৩২) ও তার হেলপার সাকিব হোসেনকে (১৯) আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাভার্ডভ্যানের চালক ফরহাদ হোসেনের সিটের নিচ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ৭.৬৫ বিদেশি পিস্তল (MADE IN USA, N03 এবং অপর পাশের 7.65 TROUND লেখা), দুটি পিস্তলের ম্যাগাজিন ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তারা পুলিশকে জানান, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন বলে স্বীকার করেন।

জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা মঙ্গলবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে তিনিসহ এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ ঘটনায় এসআই শেখ আবু হাসান কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন। আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম