যুবদল নেতা শামীমকে হত্যা করেছেন স্ত্রী-শ্যালক, আদালতে জবানবন্দি

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ২০:১৪আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২১:০৩

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হোসেনকে পারিবারিক কলহের জেরে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা আক্তার ও শ্যালককে (১৭) গ্রেফতার করা হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ফাতেমা আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। 

গত শুক্রবার রাতে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকার তিনতলায় নিজ বাড়িতে খুন হন যুবদল নেতা শামীম হোসেন (৩৬)। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, শামীমকে হত্যার জন্য যে ছুরিটি ব্যবহার করা হয়েছে, সেটি কয়েক দিন আগে শামীম স্ত্রীর কাছে রেখেছিলেন। হত্যার পর সেই ছুরি বাড়ির পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়, পরে উদ্ধার করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‌‘শামীম ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে বসবাস করতেন। গত শুক্রবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে নিজ বাড়িতে অজ্ঞাত ব্যক্তিরা গলা কেটে হত্যা করে তাকে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। গত রবিবার বিকালে নিহত যুবদল নেতার মা অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা করেন। এরপর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। সোমবার বিকালে আঠারোমাইল এলাকায় নিজ বাড়ি থেকে শামীমের স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব।’

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী জানিয়েছেন, শামীমের স্ত্রী ফাতেমা বলেছেন—শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বেকার। আগে তার যে গ্যারেজটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এসব বিষয় নিয়ে শামীম তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। এই কাজের জন্য তার ফুফাতো ভাইকে বাড়িতে ডেকে আনেন। ঘটনার রাতে বাড়ির তিনতলায় বসে ইয়াবা সেবন করছিলেন শামীম। সে সময় স্ত্রী পাশে বসে ছিলেন। তখন তার ভাইকে ফোন দিয়ে তিনতলায় ডাকেন। শামীমের শ্যালক তিনতলায় এলে স্ত্রী ওয়াশরুমে যাওয়ার অজুহাতে রুমের বাইরে দাঁড়ান। এ সময় ভাইকে ইশারা করলে বড় একটা ছুরি দিয়ে সে শামীমকে কোপ মারে। ছুরিটা শামীম কিছু দিন আগে এনে স্ত্রীর কাছে রাখতে দিয়েছিলেন। ফাতেমার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের জলাশয় থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকতর তদন্ত অব্যাহত আছে।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শ্যালককে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি