যশোরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ২৩:৫৫ আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২৩:৫৫

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের‌ ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪০) নামে একজন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সীমান্ত পরিবহন নামে একটি বাসের কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন। তিনি ওই গ্রামের আজাহার আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী দুজন জানিয়েছেন, আশরাফুল ইসলাম রাত ৯টার দিকে আতাউর রহমানের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির কয়েকটি আঘাত তার বুকেও লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাজারের দোকানপাট বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কারণ উদঘাটনের চেষ্টা করছি। লাশ থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক