মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১

মেহেরপুরে একটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এস এম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, জুয়েল রানা—এরা সকলে গাংনী উপজেলার করমদী গ্রামের বাসিন্দা। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত রাজিব সর্দারের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। এদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোররাতের দিকে গাংনী উপাজেলার আকুবপুর নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাক থেকে ৪৬০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যায়। পরে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন আদালতে। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।

আসামিপক্ষের কৌঁসুলি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজম খোকন ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম।

/কেএইচটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম