সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দেড় বছর সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দালালের মাধ্যমে তারা ২০২১ সালের ২১ মার্চ রাতে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতের বাগদা থানা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত অবৈধ অনুপ্রবেশ আইনে তাদের দেড় বছরের সাজা দেয়। সাজা শেষে তারা আজ দেশে ফিরেছেন।

ফেরত আসারা হলেন- মলি বেগম (৩৬), মো. ইউসুফ আলী (৪৩) এবং রোনা বেগম (৩২)। এরা চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেড় বছর সাজাভোগ শেষে তিন বাংলাদেশিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি এনজিও সংস্থার মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি