স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

খুলনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর (ওয়ার্ড নং ১১+১২) এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

নিহত গৃহবধূর নাম পারভিন বেগম (৩৮)। তিনি খুলনার রূপসা উপজেলার যুগীহাটি এলাকার বাসিন্দা পলাশ শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী পলাশ শেখ লোহার দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

রূপসা থানার ওসি মাসুদ রহমান বলেন, নিহতের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আর হত্যায় জড়িত স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি