সুন্দরবনের ডাকাতসহ আটক ৬, অস্ত্র-গুলি উদ্ধার

মোংলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘ছোট সুমন বাহিনীর’ চার সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ ছাড়া কোস্টগার্ডের আরেকটি অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনসংলগ্ন মোংলার পশুর নদী ও ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি একনালা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করেন।

আটক ডাকাতরা হলো- বিল্লাল হোসেন (২৫), রবিউল শেখ (৩২),  জিন্নাত হাওলাদার (৩৫) ও কালাম গাজী (২৪)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাটে। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল।

অপরদিকে, শুক্রবার রাত ২টায় কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০টি ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫৮০ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেন।

এ ছাড়াও শনিবার ভোর ৫টায় কোস্টগার্ড সদস্য, নৌবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী খুলনার লবণচরা এলাকার স্লুইসগেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪০০ টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ এক কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে।

জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী