দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো বাইসাইকেল আরোহীর

বেনাপোল প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২

যশোরের শার্শা উপজেলা স্টেডিয়ামের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহসান উল্লাহ (৫২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে বেনাপোল থেকে একটি এবং নাভারন থেকে অপর একটি মোটরসাইকেল ছেড়ে শার্শা উপজেলা স্টেডিয়ামের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে যাওয়া একটি বাইসাইকেলে ধাক্কা মারে। এ ঘটনায় বাইসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী