‘বকশিশ না পেয়ে’ অক্সিজেন খুলে নেওয়ায় রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১

বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক ক্লিনারের বিরুদ্ধে। এতে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের।

রবিবার (২১ সেপ্টেম্বর) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মৃতের নাম সাইফুল ইসলাম (৩৮)। তার বাড়ি খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকায়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কিডনিজনিত সমস্যা নিয়ে তাকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

রোগীর পরিবারের অভিযোগ, একজন পরিচ্ছন্ন কর্মী বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নিয়ে যায়। এ ঘটনার ১৫-২০ মিনিটের মধ্যেই সাইফুলের মৃত্যু হয়।

সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভর্তির পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেক চেষ্টা করেও অক্সিজেন মিলছিল না। পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে রাতে অক্সিজেন জোগাড় করা হয়। তিনি বলেন, রবিবার সকালে ওয়ার্ড ক্লিনার (আউটসোর্সিং) জব্বার তাদের কাছে বকশিশ চেয়েছিলেন। বকশিশ না দেওয়ায় তিনি সাইফুলের অক্সিজেন খুলে পাশের অন্য এক রোগীকে দেন। এ সময় তারা বাধা দিলে ক্লিনার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ক্লিনার জব্বার বলেন, একজন মুমূর্ষু রোগীর জন্য তিনি সিলিন্ডারটি নিয়েছিলেন। কোনও বকশিস চাননি বা বকশিশের জন্য তিনি এ কাজ করেননি।

খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ জানান, একজন রোগীকে কখন অক্সিজেন দিতে হবে বা তা খুলে নিতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত কেবল ওয়ার্ডের চিকিৎসকের। ক্লিনার যদি ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নিয়ে থাকেন, তবে তা অপরাধ।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি