ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকের বাড়ি থেকে ‘দেড় কোটি টাকার’ মালামাল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ১৮:১২আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৮:১২

সাতক্ষীরায় এক সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।

বুধবার (০১ অক্টোবর) রাতে শহরের পুলিশ লাইনসের সামনে মেহেদীবাগ এলাকায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

আরটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ ঘরের দরজার তালা ভাঙা। আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে সব জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। ঘরের আলমারিতে রাখা নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ৮টার পর থেকে যেকোনো সময় তার ঘরের জানলার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে চুরির বিষয়টি জানতে পারেন।

দুই বাড়িতে চুরির খবর শুনে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে শনাক্ত করে চোরদের আটকের চেষ্টা চলছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের পাশে জুয়েলারি  ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের