ঘুষের টাকাসহ এনজিওকর্মী আটক, বললেন টাকাগুলো রাজস্ব কর্মকর্তার

বেনাপোল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ০০:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০০:০৯

বেনাপোল কাস্টমস হাউজে ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও কর্মীকে আটক করেছে দুদক। এই টাকার সঙ্গে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক এনজিও কর্মী হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। হাসিবুর বেনাপোল পোর্ট থানার রাজবাড়ি গ্রামের নাজমুল ইসলামের। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।    

রাত ৯টার দিকে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন বলেন, ‘কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনে তিন লাখ টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। আটক হাসিবুর স্বীকার করেন এই টাকাগুলো বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। শারমিন আক্তার দুদককে জানান হাসিবকে আমি টাকার কথা বলেছিলাম। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসিবুরকে টাকাসহ হাতেনাতে আটক করার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে জানা যাবে এর সঙ্গে কাস্টমসের কোনও কর্মকর্তা সংশ্লিষ্ট আছে কিনা।’

কাস্টমস কর্মকর্তাকে কেন আটক করা হলো না সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর না দিয়ে দুদক কর্মকর্তারা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। তাদের গাড়ির সামনে দাঁড়ালে দুদকের কর্মকর্তারা সাংবাদিকদের ধাক্কা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেয়।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী