বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৭

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে সীমান্তের পুটখালী গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করা হয়। আটক মনিরুজ্জামান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায় এবং ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে একজন পাচারকারীকে আটক করে। উদ্ধার স্বর্ণের সিজার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী