ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ২২:০২আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২২:০২

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে, বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে পেয়ে ১৮ বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম। 

হস্তান্তরকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, রাবেয়া খাতুন, জিন্টুর মেয়ে রায়হান মোল্যা (০১), আবাদচণ্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, রিজিয়া খাতুন, মহব্বত ঢালীর ছেলে ইয়াসিন ঢালী (১৫), মমতাজ পারভীন, নুর ইসলাম, তার মেয়ে জিম খাতুন (০৭), দাতিনাখালী গ্রামের উমর ফারুক, রুপা খাতুন, তার মেয়ে জান্নাতী খাতুন (০৪) ও খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম, তাদের মেয়ে সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন, ছেলে সাকিব সরদার (০৭)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তার কাছে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করেন। পরে তিনি তাদের সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সোপর্দ করেন।

ফেরত আসা ফারুক সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিুকর রহমান বলেন, ‘থানায় সোপর্দ করা ১৮ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
দুই পুলিশ সদস্য আটক
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা