খুলনা কারাগারে সংঘর্ষ, ২৫ হাজতি শনাক্ত

খুলনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৯:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২০:০৭

খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে মারামারির ঘটনায় ২৫ হাজতিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্য তিন হাজতিকে ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদের কাশিমপুরে পাঠানো হয়।

তারা হলেন কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি ও জিতু।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, কারাগারের ভেতরে মারামারির ঘটনা রাতে কারা হেডকোয়ার্টারে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় ২৫ জনের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তালিকা আরও বাড়তে পারে। যাচাই-বাছাই চলছে। হেডকোয়ার্টার থেকে নির্দেশনা পেয়ে সে মতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রবিবার সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিকালে খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে হাজতিদের মধ্য সংঘর্ষ হয়। একে অপরকে কটু কথা বলা নিয়ে এ সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতির ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। খুলনায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সিরিজ সংঘর্ষ ও হতাহতের ঘটনায় গ্রেনেড বাবু ও লাভলু গ্রুপের বেশ কয়েকজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এরা কারাগারের মধ্য এবং আদালতে হাজিরার সময় সামনাসামনি হলে একে অপকে কটু কথা বলে। এ ঘটনার ধারাবাহিকতায় কারাগার অভ্যন্তরে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম