ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ২২:২৮আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২২:৩৮

সাতক্ষীরায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে শহরের পলাশপোল এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাসলিমা আক্তার যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন এবং এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।

তাসলিমার বাসার মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, ‌‘আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন তাসলিমা। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে। আমি বেশি কিছু জানি না।’

স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, ‘শুনেছি মেয়েটা গলায় দড়ি দিয়েছে। আমি এসে দেখি বাসায় পুলিশ। পরে পুলিশ আমাকে ডেকে লাশ নামাতে সহযোগিতা করতে বলে। এরপর লাশ নামাতে সহায়তা করি।’

তাসলিমার ভাবি মোবাইল ফোনে বলেন, ‘চাকরির কারণে সাতক্ষীরায় ভাড়া থাকতো তাসলিমা। তার বাবা-মা যশোরে আছেন। এর আগে নাভারণে থাকতো। আমরা খবর পেয়ে সাতক্ষীরায় রওনা দিয়েছি।’

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, ‘তাসলিমা আমাদের স্টাফ ছিলেন। মঙ্গলবার তার অফ ডে ছিল। সকালে বলেছিলেন যশোর যাবেন, তাই আমরা খোঁজ নিইনি। বিকাল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানান, তখন আমরা মৃত্যুর কথা জানতে পারি। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছি। এরপর বিস্তারিত জানাবো।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম