শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় ওয়ার্ড বিএনপি’র ৩ নেতা বহিষ্কার

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ২২:৩৮আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২২:৩৮

খুলনাখুলনা মহানগর বিএনপি সদর থানা বিএনপি’র সুপারিশের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে ২৯নং ওয়ার্ড বিএনপির ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খুরশিদ আলম কাগজী মিন্টু, ইয়াকুব আলী পলাশ ও মো. নাসিম।
বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সরকার দলের সঙ্গে ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য সখ্যতা, দলীয় কর্মকাণ্ডে জড়িত থেকে সরকার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও ২৯নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও স্বার্থের বিরুদ্ধে চালিত করায় সদর থানা বিএনপির সুপারিশের ভিত্তিতে ৩ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাদের চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হবে না তা আগামী ২দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশের উত্তর দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র অনুযায়ী চুড়ান্ত বহিষ্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম