মজুত করে বেশি দামে সার বিক্রি, সেনাবাহিনীর অভিযানে পালালেন ডিলার সমিতির সভাপতি

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ২২:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ২২:০১

ঝিনাইদহের শৈলকুপায় বিপুল পরিমাণ সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় দুটি গুদামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় গুদাম বন্ধ করে পালিয়ে যান ডিলার সমিতির সভাপতি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলা শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

পুলিশ জানায়, শৈলকুপায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় নোমান পারভেজ গুদাম বন্ধ করে পালিয়ে যান। পরে তালা খুলে সেখান থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুত করা হয়েছিল। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি দল শৈলকুপা পাইটল স্কুল রোড এলাকায় মেসার্স জীম এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
একই সময় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা পাইলট স্কুল মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক