কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র সরকারি সার কারখানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২৬, ২১:৩৬আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২১:৩৬

কাঁচামাল সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) গত ২০ দিন ধরে বন্ধ রয়েছে।

গত ২৮ জুন সকাল ৮টা থেকে কারখানাটিতে কাঁচামাল ফসফরিক অ্যাসিড সংকটে সার উৎপাদন বন্ধ রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ কারখানাটি দেশের কৃষি খাতে ব্যবহৃত ডিএপি সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাঁচামাল সংকট কাটাতে বিসিআইসি দুটি নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। এর একটি আগামী ৮ আগস্ট এবং অন্যটি ৯ সেপ্টেম্বর খোলা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের অতিরিক্ত প্রধান রসায়নবিদ আবু মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঁচামাল সংকটে কারখানাটি গত ২৮জুন থেকে বন্ধ রয়েছে।'

তিনি জানান, 'কারখানা চালু রাখতে প্রতিদিন ৬০০ টন ফসফরিক অ্যাসিডের প্রয়োজন হয়। কারখানায় ২০ হাজার মেট্রিকটন মজুত রাখার সক্ষমতা রয়েছে। নির্দিষ্ট মজুত শেষ হওয়ার কারণে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। তবে ফসফরিক অ্যাসিড সরবরাহ শুরু হলে উৎপাদনও পুনরায় চালু করা হবে।’

/এনআই/
সম্পর্কিত
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
সর্বশেষ খবর
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার