চাঁদা থেকে রক্ষা পেতে পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬

বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি, ঠিকাদারসহ কাজ বাস্তবায়নকারীদের হুমকি, বিভিন্ন প্রতিষ্ঠানে মালামাল দেওয়ার নামে টাকা দাবিসহ নানান কারণে সাতক্ষীরায় উন্নয়ন কার্যক্রম হুমকির মুখে পড়েছে। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা পরিচয়ে এসব কার্যক্রম করছে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা। ঠিকাদারদের দাবি, জেলার প্রায় সব উপজেলায় কাজ করতে গেলে নীরব চাঁদাবাজির স্বীকার হতে হচ্ছে। ফলে জেলার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে চাঁদার কারণে পুলিশ পাহারায় কাজ বাস্তবায়ন করার ঘটনা ঘটেছে।

ঠিকাদাররা জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বদ্ধিপুর কলোনি এলাকায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশি পাহারায় পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং কাজ করতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের অবেদনের পরিপ্রেক্ষিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ পাহারায় কাজ শেষ করে। কাজের প্রাক্কলিত ব্যয় ছিল এক কোটি ১২ লাখ আট হাজার ৬৯৩ টাকা।

এ বিষয়ে ঠিকাদার জাহিদ হাসান বলেন, আমরা সরকারের উন্নয়ন কাজের অংশীদার, আমাদের কাজে বাধা দেওয়া মানে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে সাতক্ষীরা বিভিন্ন স্থানে কাজ করতে গেলে নীরব চাঁদাবাজির স্বীকার হতে হচ্ছে। আমার কাছে টাকা চেয়েছিল তাদের টাকা না দেওয়ায় রাস্তা খুঁড়ে দেয়। অল্প কিছু কাজ বাকি থাকতে আমাকে চরম ভাবে হেনস্তা করেছে। পরে পুলিশ পাহারায় কাজটি শেষ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জানতে পারি, বদ্দিপুরে সরকারি কাজে বাধা দিচ্ছে কিছু বখাটে, পরে আমার একজন এসআই ও দুইজন কনস্টেবল পাঠিয়ে কাজ শেষ করার ব্যবস্থা করি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, কার্পেটিং চলাকালে স্থানীয় কিছু বখাটে ছেলেরা ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক চাঁদার টাকা না দেওয়ায় নির্মাণ করা সড়কটি শাবল দিয়ে খুঁড়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে তারা অফিস এবং ঠিকাদারের লোকজনকে নানা ধরনের হুমকি দেন। পরে তাদের আক্রমণাত্মক অবস্থা দেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্যদের পাহারায় কাজটি শেষ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী