খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই কবজি কেটে দিলো দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আক্তার হোসেন (৪০) গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। নগরের বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কাজ করেন। বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই সময়ে পূর্বপরিচিত কয়েকজন তাকে ডেকে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটায় নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচ জন তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কোপাতে থাকেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ‘ধারলো অস্ত্রের আঘাতে তার ডান ও বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তা ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি আমরা।’

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ভুক্তভোগীর পূর্বপরিচিত। সকালে তাকে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগরে একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে চার জন উপস্থিত ছিল। তাকে কাজ দেওয়ার নাম করে ডেকে নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি