খুলনায় নতুন দুই ধানের বাম্পার ফলন

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৮:২৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৩

খুলনায় ব্রি-ধানের বাম্পার ফলন

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে নতুন জাতের দুই ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ে ব্রি-ধান-৬৩ বা সরু বালাম এবং ব্রি-ধান-৫৮ নামে নতুন উচ্চফলনশীল দুটি আধুনিক জাতের ধান চাষ করা হয়। আগামী সপ্তাহে ধান কাটার কাজ শুরু হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলার মেছাঘোনা গ্রামের পাশে কার্তিকডাঙ্গা বিলে এই দুই জাতের ধান চাষ করা হয়েছে।

ব্রি-ধান-৬৩ জানের ধান থেকে বোরো মৌসুমে প্রিমিয়াম কোয়ালিটির (উচ্চমানের)  চাল পাওয়া যাবে, যা বিদেশে রফতানি করা যাবে। এ জাতটির চাল সরু এবং গুণাগুণ বালাম চালের মতো বলে জাতটি সরু বালাম নামে পরিচিত। জাতটি অধিক ফলনশীল। চালের আকার আকৃতি পাকিস্তানি বাসমতির মতো লম্বা ও চিকন।

চালে অ্যামাইলোজ ২৫ শতাংশ, প্রোটিন আছে ৮ দশমিক ২ শতাংশ। এছাড়া এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২২ দশমিক ১ গ্রাম। এ জাতের পাতা খাড়া ও লম্বা, শীষ পাতার ভেতরেই নুয়ে যায়। তাই এ ধান দেখতে খুব আকর্ষণীয় হয় এবং ধান পাকলেও দূর থেকে দেখলে মনে হয় ধানক্ষেত সবুজ।

এ ছাড়া ব্রি-ধান-৫৮ উচ্চ ফলনশীল, চাল মাঝারি লম্বা, ভাত ঝরঝরে। এ জাত দুটির হেক্টর প্রতি ফলন ৭ থেকে সাড়ে ৭ টন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান তমাল লতা আদিত্য বলেন, বোরো মৌসুমে চাষাবাদের জন্য জাত ২টি উত্তম জাত এবং এর মধ্যে ব্রি-ধান-৬৩ বা সরু বালাম  বিদেশে রফতানিযোগ্য। এ ধানটির অন্যতম বৈশিষ্ট্য হলো শীষ থেকে ধান ঝরে পড়ে না। রান্নার পর ভাত লম্বায় বাড়ে। এ ধানটি ব্রি ধান ২৮ এর মত একই পরিচর্যায় করা যাবে। এই ধান চাষ করে কৃষক অধিক লাভবান হবে।

-

২০১০ সালে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামের পাশে কার্তিকডাঙ্গা বিলের যে জমিতে প্রথম ব্রি ধান-৫০ (বাংলামতি) লাগিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়, সে ক্ষেতেই লাগানো হয়েছে এই নতুন জাত দুটি। এ নতুন ধানের জাত দুটি চাষেরও উদ্যোক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।

তিনি বলেন, ব্রি-ধান-৬৩ সরু বালাম ব্যাপক জনপ্রিয়তা পাবে এবং আগামী ৫-৬ বছরের মধ্যে মিনিকেট এবং ব্রি-ধান ২৮ জাতের চালের বাজার দখল করবে। আর ব্রি-ধান-৫৮ মাঝারি চিকন এবং এর ফলন ভালো। ভাত ঝরঝরে হওয়ায় তা বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মধ্যে জনপ্রিয়তা পাবে।

টিপনা গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, নতুন জাতের এ ধান দুটোর ভালো ফলন দেখে আশপাশের গ্রাম থেকে প্রতিদিনই লোক আসছে দেখতে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম