খুলনায় পোস্টাল ভোট দিচ্ছেন ২৫৭৮৬ জন, নারীর চেয়ে পুরুষ তিনগুণ

হেদায়েৎ হোসেন, খুলনা
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে ২৫ হাজার ৮৪৬ জন ভোটার ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে যাচাই-বাছাই শেষে ৬০টি আবেদন বাতিল করা হয়েছে। ফলে ২৫ হাজার ৭৮৬ জন ভোট দিতে পারবেন। প্রবাসী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্য, কারাগারে থাকা আসামি এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের একটি বড় অংশ এই তালিকায় রয়েছেন। এই তালিকার তথ্য অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষ ভোটার তিনগুণ বেশি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনে পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন দুই হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৯৬৪ এবং নারী ৯০৪ জন। খুলনা-২ আসনে চার হাজার ৯৫৫ জন আবেদন করেন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯৫৪ এবং নারী এক হাজার ৯৯১ জন। এখানে যাচাই শেষে আটটি আবেদন বাতিল করা হয়।

খুলনা-৩ আসনে পাঁচ হাজার ২২৮টি পোস্টাল ভোটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে পুরুষ ভোটার আবেদন করেছেন চার হাজার ৩১১ জন এবং নারী ৮৯৭ জন। যাচাই শেষে পাঁচ হাজার ২০৭টি আবেদন অনুমোদিত হলেও ২১টি আবেদন বাতিল করা হয়েছে। খুলনা-৪ আসনে আবেদন করেছেন চার হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৬৭৩ এবং নারী ৯১৭ জন। যাচাই শেষে চার হাজার ৫৭৪টি আবেদন অনুমোদিত হয়েছে। ১৬টি বাতিল করা হয়।

খুলনা-৫ আসনে পোস্টাল ভোটের আবেদন জমা পড়েছে চার হাজার ৩২১ জনের। এর মধ্যে পুরুষ ভোটার তিন হাজার ২৭৬ জন এবং নারী এক হাজার ৪৫ জন। এই আসনে যাচাই শেষে নয়টি আবেদন বাতিল করা হয়েছে। খুলনা-৬ আসনে আবেদন করেছেন তিন হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৩১ এবং নারী ৮৫৩ জন। ছয় জনের আবেদন বাতিল হয়।

খুলনা-৬ আসনের ভোটার কাতারপ্রবাসী ফরহাদ হোসেন বলেন, ‘১৪ বছর ধরে প্রবাসে আছি। কোনোবারই ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পারছি, এটি বড় আনন্দের বিষয়।’

খুলনা-৫ আসনের ভোটার প্রবাসী মহিউল ইসলাম বলেন, ‘এতদিন মনে হতো শুধু শ্রমিক। এবার ভোট দিতে পারছি বলে মনে হচ্ছে আমিও বাংলাদেশি। সরকারকে ধন্যবাদ।’

খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের একটি বড় অংশ এ বছর পোস্টাল ভোটের আবেদন করেছেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উল্লেখযোগ্য হারে আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করায় কিছু ভোটার ব্যালট পাননি। সবমিলিয়ে খুলনায় পোস্টাল ভোট দেবেন ২৫ হাজার ৭৮৬ জন।’

 

/এএম/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের