ঝিনাইদহে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৫:৫৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:৫৩

ঝিনাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের ফিরোজ শাহী, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, হারুন অর রশীদ, রূপালী খাতুন ও গুলিবিদ্ধ মফিজুল ইসলামসহ ১২ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী জোয়ার্দ্দার ও সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান ফয়েজ উল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম