গত নির্বাচনে ৮৮ হাজার ভোট পেয়ে এমপি হওয়া প্রার্থী এবার পেলেন ৪২৭৮ ভোট

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু জামানত হারিয়েছেন। লাঙল প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৪ হাজার ২৭৮ ভোট। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার স্বাক্ষরিত ফলাফল শিটে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ ভোটের মধ্যে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ৮৯ হাজার ৮৬৩টি। নির্বাচনি আইন অনুযায়ী জামানত রক্ষায় মোট বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ, অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। সে হিসাবে প্রয়োজন ছিল ৪৭ হাজার ৭৩২ ভোট।

ফলাফলে দেখা যায়, ১৮১টি কেন্দ্রের গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৯৩ ভোট।

প্রসঙ্গত, একই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও তৎকালীন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীকে পেয়েছিলেন ২৭ হাজার ৪৪৭ ভোট। দুই বছরের ব্যবধানে তার ভোট কমেছে ৮৪ হাজারেরও বেশি।

এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলায় মোট ভোটার ছিল ৪ লাখ ৬০৮। এর মধ্যে ভোট পড়েছিল এক লাখ ৩০ হাজার ২০৩টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৩২ ভাগ। এই নির্বাচনে সদর উপজেলার সঙ্গে দেবহাটা উপজেলাকে যুক্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের