সাতক্ষীরায় টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। সরকারের ভর্তুকি মূল্যে এসব খাদ্যপণ্য কেনার জন্য ভিড় করেছেন নানা বয়সী মানুষজন। এ সময় মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রমজানের প্রথম দিন শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিকালে সাতক্ষীরার জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে না ফেলতে পারে, সেজন্য টিসিবির এই উদ্যোগ। সাধারণ মানুষ যাতে সহজে পণ্য পায়, সেদিকে প্রশাসনের নজরদারি রয়েছে।

খাদ্যপণ্য কিনতে আসা সাকিব বলেন, ‘বাজারে ডাল ও তেলের দাম অনেক বেশি। এখানে কিছুটা কম দামে পাচ্ছি। তবে লাইনে মানুষের ভিড় অনেক বেশি। বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ালে সবার সুবিধা হতো।’

মেসার্স মাওয়া স্টোরের স্বত্বাধিকারী রবিউল ইসলাম বলেন, ‘সাধারণত টিসিবির পণ্য কার্ডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তবে রমজান উপলক্ষে বিশেষ বিবেচনায় সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে আমরা কার্ড ছাড়াই পণ্য বিক্রি করছি। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ সরাসরি সুলভ মূল্যে পণ্য কিনতে পারছেন।’

তিনি আরও বলেন, ‘একজন ক্রেতা মোট ৫৯০ টাকার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কিনতে পারছেন। প্যাকেজটিতে ভোজ্য তেল ১১৫ টাকা (সর্বোচ্চ ২ লিটার), মসুর ডাল ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি), চিনি ৮০ টাকা (১ কেজি), ছোলা ৬০ টাকা (১ কেজি) এবং খেজুর ১৬০ টাকা কেজি দরে ৫০০ গ্রাম পাচ্ছেন।’

/এএম/ 
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী