বিদ্যুৎ বাঁচাতে যশোরে সব দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত

যশোর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ১৫:১৮আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৫:১৮

আগামীকাল শুক্রবার (৫ মার্চ) থেকে যশোরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্য সব দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে সব ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এই সিদ্ধান্ত নেন। নিজ দফতরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে যশোরে বিদ্যুৎ সাশ্রয়ী গুরুত্বের সঙ্গে দেখা উচিত ব্যবসায়ীদের। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে। মতবিনিময় সভায় বিদ্যুৎ সাশ্রয়ে কাপড় ও শপিংমল ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত দেন ব্যবসায়ীরা। ঈদের পরে সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পরে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান তারা। 

চেম্বারের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী