কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি 
০৮ মার্চ ২০২৬, ০০:০২ আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০০:০২

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা উপজেলার ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। তাদের সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসলে নামে চার কন্যাশিশু। তারা সাঁতরে মাঝ নদীতে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করলে পানির স্রোতে ভেসে গভীর পানিত তলিয়ে যায়। এ সময় খেয়া ঘাটে থাকা ডিঙি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়াকে (৮) জীবিত উদ্ধার করলেও তাইফা (৭) ও সুরাইয়া (৮) এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা। তারা একে অপরের আত্মীয়।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানিয়েছে, তারা চার জন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে মাঝের চরের দিকে যাচ্ছিল। এমন সময় স্রোতে ভেসে যায় সবাই। 

নৌকার মাঝি আব্দুর রশিদ জানান, দুপুরে নদীর ওসমানপুর ঘাটে শিশুদের সাঁতার কাটতে দেখে তিনি নৌকা নিয়ে এগিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। তবে আরেক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেছেন।

নিখোঁজ তাইফার খালাতো বোন আয়শা বলেন, চার শিশু একসঙ্গে নদীতে গোসলে নেমেছিল। নৌকার মাঝিরা দুজনকে উদ্ধার করলেও তাইফাসহ দুই শিশুর কোনও সন্ধান পাওয়া যায়নি।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান চালানো হবে।

/এএম/ 
সম্পর্কিত
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক