যশোরের সাড়ে ছয় হাজার ঈদগাহে কোথায় কখন ঈদের জামাত

যশোর প্রতিনিধি 
২০ মার্চ ২০২৬, ১৯:৩১আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৯:৩১

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার আট উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রতি বছরের মতো এ বছরও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেম এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘জেলার সর্বত্র মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে মসজিদ ও ঈদগাহগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন। যশোরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। মুসল্লিদের সুবিধার্থে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ নামাজ আদায় থেকে বঞ্চিত না হন।’

এ ছাড়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেও ঈদের জামাত আয়োজন করা হয়েছে। সেখানে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে। জেলার অন্যান্য উপজেলা-অভয়নগর, কেশবপুর, মনিরামপুর, ঝিকরগাছা, শার্শা, চৌগাছা ও বাঘারপাড়া- প্রতিটি এলাকাতেই ঈদগাহ ও গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দ যৌথভাবে এসব জামাতের সার্বিক তদারকি করছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈদের নামাজকে কেন্দ্র করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট সব ইমাম, খতিব ও কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নামাজের আগে খুতবায় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরার জন্যও বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে, ঈদের জামাত নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করছে। গুরুত্বপূর্ণ ঈদগাহ ও বড় মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যেন কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

আবহাওয়া পরিস্থিতিও ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে কোনও কারণে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প হিসেবে মসজিদভিত্তিক জামাত আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর সদরে উল্লেখযোগ্য ৩৮টি মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুলিশ লাইন জামে মসজিদ প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, কারবালা জামে মসজিদ সকাল ৮টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদ সকাল ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদ, আশ্রম রোড সকাল ৮টায়, আল-মসজিদুল আকসা, রেল রোড সকাল সকাল ৮টায়, বায়তুস সালাম (মাইকপট্টি) জামে মসজিদ সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল ৮টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টা, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদ সকাল ৮টা, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টা, লেবুতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা, ইছালী কামারগন্যা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা, বিজয়নগর দক্ষিণ ঈদগাহে সকাল ৮টা ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহে সকাল সাড়ে ৮টা, ঘুরুলিয়া স্কুল ঈদগাহে সকাল সাড়ে ৮টা, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটা, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টা, এড়েন্দা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা, আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টা, আবেদিয়া দাখিল মাদ্রাসা ফুলতলা ঈদগাহে সকাল ৯টা, কচুয়া হাইস্কুল ঈদগাহে সকাল ৮টা, চুড়ামনকাটি,ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা, বাদিয়াটোলা ঈদগাহে সকাল ৮টা, সিরাজ সিংগা মধ্যপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা, বালিয়াডাংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা, তারবাড়িয়া হুসাইনিয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টা, পুরাতন কসবা ঢাকা ব্রিজ ঈদগাহে সকাল ৮টায়, সানতলা দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮টায়, চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিট, আরিচপুর কেন্দ্রীয় ঈদাগাহ ময়দান সকাল ৮টা ২০ মিনিট, বালিয়া ভেকুটিয়া কলোনী পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টা ১৫ টায়, বসুন্দিয়া পুরাতন জামে মসজিদ ও মারকাজুল কুরআন মাদ্রাসা সকাল সাড়ে ৭টা, তেজরোল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

/এএম/ 
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী