সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে প্রথমবার নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা

সাতক্ষীরা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১৯:৫২আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৯:৫২

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে নারীদের জন্য পৃথক ও বিশেষ জামাতের ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি এবার নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করবেন খ্যাতিমান আলেম মাওলানা মনিরুল ইসলাম সিরাজী। ইতিমধ্যে ঈদগাহ ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সামিয়ানা টানানো এবং অজুর ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, ‘কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে একই সময়ে সকাল সাড়ে ৭টায় নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এবার পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন। নারীদের যাতায়াত ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ এই ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।’

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে

প্রধান জামাতের পাশাপাশি সাতক্ষীরা শহরের আরও বেশ কিছু স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা একাডেমি মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে প্রতিটি ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী টিমও মাঠে তৎপর থাকবে।

/এএম/ 
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের